রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
গোপনে নয়, উপযুক্ত আদালতেই ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী উন্নয়ন না করে ১৭ বছর ধরে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন ও সফল চাষিদের সম্মাননা সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় এজাহার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক

সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View
37

জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতের আমির একরামুল হক, আমার বাংলাদেশ পার্টির উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম এবং মৎস্যচাষি মাজেদুল ইসলাম প্রামানিক প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানমালার শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় স্থানীয় উদ্যোক্তা ও সফল মৎস্যচাষিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com