রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Title :
কুলিয়ারচরে হাত/কড়াসহ আ.লীগ নেতার পলায়ন: মামলা, ওসি প্রত্যাহার- পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়নে নির্বাচনের হাওয়া: সাংবাদিকদের মুখোমুখি বিএনপির সাবেক নেতা আব্দুল রশিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংবর্ধনা নিরাপদ ক্যাম্পাস সহ ৯ দাবিতে ইবি উপাচার্যকে শিবিরের স্মারকলিপি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার। নোটিশ এক দিনে, বিদ্যুৎ বন্ধ আরেক দিনে: ইবিতে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন তিন হল নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫, আশঙ্কাজনক ১ নাটোরের গুরুদাসপুরে ৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ নীলফামারীতে পাই-১০০১ ধানবীজের বার্ষিক বিজনেস সম্মেলন, সম্মাননা পেলেন ১০ এজেন্ট দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে স্বদেশে ফেরা বম শিশুদের হাতে জাতীয় পতাকা: এক আবেগঘন প্রত্যাবর্তন

সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
18

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি বলে স্পষ্ট করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জামায়াতে ইসলামীর তোলা অভিযোগের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নির্ধারণের বিষয়টি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একক সিদ্ধান্তের প্রতিফলন। স্থায়ী কমিটির সদস্যরা আগেই এই ক্ষমতা অর্পণ করেছিলেন এবং প্রধানমন্ত্রী তা নেতাদের অবহিত করেছেন, যা কোনো প্রাতিষ্ঠানিক বৈঠক ছিল না।

নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার পর গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ও গণভোট দুটি সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া। নির্বাচনে অংশগ্রহণকে তিনি গণতন্ত্রের ইতিবাচক চর্চা হিসেবে উল্লেখ করেন। এ সময় বিএনপির প্রতিনিধি দলের সদস্য নূরুল ইসলাম মনিও একই সুরে কথা বলেন এবং জানান, দেশের মানুষের প্রত্যাশা পূরণে তারা ১৭ বছরের জঞ্জাল সরিয়ে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com