বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

মৃত্যুপুরী নেপাল, নিহত বেড়ে ১০০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
8

নেপালে স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। খবর বিবিসির।

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পুলিশ দেশজুড়ে এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। হিমালয় ঘেরা বিভিন্ন জেলায় পাহাড়ি ঢল ও কাদা ধসে নিমিষেই বাড়িঘর ভেসে যাওয়ায় মৃত্যুর এই ঘটনা ঘটে।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া জেলাভিত্তিক বিবরণ থেকে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয়েছে চিতবন জেলায়, যেখানে সর্বোচ্চ ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গোর্খা জেলায় ১৯ জন, ধাদিং জেলায় ১৮ জন এবং নুয়াকোট ও নওয়ালপুর জেলায় ১১ জন করে মারা গেছেন। বন্যায় তানাহুন জেলায় সাতজন এবং রসুয়া জেলায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

আক্রান্ত জেলাগুলোতে উদ্ধারকারী দলগুলোর তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। বন্যার পানি ও কাদার তোড়ে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে উদ্ধারকারীদের চরম বেগ পেতে হচ্ছে। সময়ের সাথে সাথে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com