বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Title :

মিয়ানমারে পাচারের সময় ২৪৫০০ কেজি সার জব্দ, আটক ৬ পাচারকারী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ০ Time View
1

নোয়াখালীর ভাসানচর সংলগ্ন সমুদ্র থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ সার ও খাদ্যশস্য জব্দ করে ছয়জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ July (বিকেল ৪টা) ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন এলাকায় স্টেশন ভাসানচরের বিশেষ দল অভিযান পরিচালনা করে। তল্লাশি কালে ২৪,৫০০ কেজি ইউরিয়া সার, ৩,৭০০ কেজি ছোলা ও ৬,৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায় জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা। জব্দকৃত সরঞ্জাম, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে এবং চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে—এ তথ্য বুধবার (২৯ জুলাই) রাতে মিডিয়াকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com