বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রপতি নির্বাচন: এমপিদের বৈঠক ডেকেছে ইসি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ২৫ জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের তালিকা করলো কারা? ঝালকাঠির ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ ‘আদিবাসী’ স্বীকৃতি দিলে পার্বত্য চট্টগ্রামে অধিকার হারাবে বাংলাদেশ ‘মাদরাসা’ আছে কাগজে, মাঠে গরু ২৭ প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের নির্দেশ কেন নয়: হাইকোর্ট ব্যবসা সহজ করতে কাস্টমস-বন্দর একযোগে কাজ করবে: অর্থমন্ত্রী ইউএসডিএ সার্টিফাইড খাদ্য রপ্তানির লক্ষ্যে কাজ চলছে: কৃষিমন্ত্রী গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে চিঠি

‘মাদরাসা’ আছে কাগজে, মাঠে গরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

শেরপুর সদর উপজেলার দশকাহনীয়া বালিকা দাখিল মাদরাসার করুণ চিত্র প্রকাশ্যে এসেছে। কাগজে-কলমে ১৭ জন শিক্ষক-কর্মচারী থাকলেও বাস্তবে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে মাদরাসার মাঠটি গরু চড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে এবং কোনো শ্রেণিকক্ষ না থাকায় পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। সদ্য প্রকাশিত দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২২ জন শিক্ষার্থীর একজনও পাস করতে পারেনি।

মাদরাসার সুপার মাওলানা আশরাফ আলী দীর্ঘ ২৭ বছর ধরে এটি পরিচালনার দাবি করলেও, স্থানীয়রা জানান বিগত কয়েক বছর ধরে সেখানে কোনো কার্যক্রম নেই। এমপিওভুক্ত না হওয়া এবং আর্থিক সংকটের কারণে শিক্ষকরা নিরুৎসাহিত হয়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন। তবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান জানান, প্রতিষ্ঠানটি নন-এমপিও হওয়ার কারণেই এই বেহাল দশা এবং ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা উন্নত করতে কঠোর নজরদারি করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com