বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক ১৮ বছর আগের যে মামলায় গ্রেফতার বিদিশা এরশাদ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ আগস্ট ২০২৬ পায়রা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের ওপর যুবদলের হামলার অভিযোগ, আহত ১২ সংঘাত-নৈতিক অবক্ষয়ের বিস্তার ঠেকাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই মন্ত্রীর নির্দেশে সাফারি পার্কে ফিরলো ‘নিহারকলি-সম্রাট বাহাদুর’ মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ​ভূরুঙ্গামারীতে সারের গুদামে হামলা, তদন্ত প্রতিবেদন জমা হলেও অসন্তোষ ও প্রশ্ন জনমনে অনুমোদনহীন গোডাউনে অবৈধভাবে সার মজুদ রাখায় জরিমান

মন্ত্রীর নির্দেশে সাফারি পার্কে ফিরলো ‘নিহারকলি-সম্রাট বাহাদুর’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
25

গাজীপুর সাফারি পার্ক থেকে শর্তসাপেক্ষে মালিকের জিম্মায় দেওয়া ‘নিহারকলি’ ও ‘সম্রাট বাহাদুর’ নামের দুটি হাতিকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর কঠোর নির্দেশে হাতি দুটিকে গত সোমবার বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। এরপর মঙ্গলবার ভোরের দিকে এবং সকালের মধ্যে ট্রাকযোগে এদের পুনরায় সাফারি পার্কে স্থানান্তর করা হয়। জানা গেছে, জিম্মা নেওয়ার সময় মালিকপক্ষ যেসব শর্ত মেনেছিল, সেগুলো লঙ্ঘন করায় সরকারি নির্দেশে হাতি দুটিকে ফিরিয়ে আনতে বাধ্য হয় বন বিভাগ।

পার্কে পৌঁছানোর পরপরই হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন বন্যপ্রাণী চিকিৎসকরা। হাতি দুটির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য পার্কের বিশেষ মেডিকেল বোর্ডের সহায়তা নেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, এর আগে হাতি দিয়ে জোরপূর্বক চাঁদাবাজি এবং নির্যাতনের অভিযোগ ওঠার প্রেক্ষিতে এদের উদ্ধার করে সাফারি পার্কে রাখা হয়েছিল। পরবর্তীতে হাতিশালায় অন্যান্য হাতির মৃত্যুর ঘটনার পর মানবিক দিক বিবেচনায় এগুলোকে মালিকের কাছে হস্তান্তর করা হলেও শর্ত ভঙ্গের কারণে পুনরায় সরকারি তত্ত্বাবধানে ফিরিয়ে আনা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com