শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কয়েকজন মাদক কারবারি একটি বড় চালান নিয়ে বন্দর থানার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অবস্থান করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি জিপ (টয়োটা ক্লুগার) থেকে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘জব্দকৃত গাঁজা ও ব্যবহৃত গাড়িসহ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’