সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
১৪৭ বছরের টেস্ট ইতিহাসে যা কেউ পারেননি, সেই কীর্তি গড়লেন রুট কোকোনাট সাবুদানা পুডিং বানাবেন যেভাবে দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর গুরুদাসপুর থানায় যুক্ত হলো নতুন ডাবল ক্যাবিন পিকআপ হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি বিলকিস ইসলাম বড়াইগ্রামে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত নাটোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ময়মনসিংহে ডাম্পট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

বিমানবন্দর এলাকায় ২ স্থানে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৫ Time View
112

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বর আউটগোয়িং গেটের সামনে একটি ও বিমানবন্দর ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে রাস্তায় অপর একটি ককটেল বিস্ফোরণ।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি তথ্য নিশ্চিত করে বলেন, বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তাই কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com