ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন নারী
Reporter Name
Update Time :
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
০
Time View
ফোনে কথা বলতে বলতে শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন নারী
ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে। গত রোববার জন ব্যাপটিস্ট রোডে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, মেঘা রাওয়াল নামক ৪৫ বছর বয়সী এক নারী দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় অন্যমনস্ক হয়ে শিশুটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় শিশুটিকে নিকটস্থ হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১, ১২৫ এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় মামলা দায়ের করে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বর্তমানে এ বিষয়ে...
1
ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে। গত রোববার জন ব্যাপটিস্ট রোডে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, মেঘা রাওয়াল নামক ৪৫ বছর বয়সী এক নারী দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় অন্যমনস্ক হয়ে শিশুটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় শিশুটিকে নিকটস্থ হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১, ১২৫ এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় মামলা দায়ের করে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বর্তমানে এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে।