খাদ্য তালিকায় অত্যন্ত পরিচিত একটি নাম পাউরুটি, যার উৎপাদনে ক্যানসারের জন্য দায়ী ক্ষতিকর উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই রাসায়নিকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষায় উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।আবেদনে কেবল পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার নিষিদ্ধ করাই নয়, বরং বাজারে বিক্রিত প্রতিটি পাউরুটির প্যাকেটে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা চাওয়া হয়েছে যে পণ্যটিতে এই ক্যানসার সৃষ্টিকারী উপাদানটি নেই।আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহেই এই গুরুত্বপূর্ণ রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে পাউরুটি শিল্পের মান নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
3
খাদ্য তালিকায় অত্যন্ত পরিচিত একটি নাম পাউরুটি, যার উৎপাদনে ক্যানসারের জন্য দায়ী ক্ষতিকর উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই রাসায়নিকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষায় উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
আবেদনে কেবল পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার নিষিদ্ধ করাই নয়, বরং বাজারে বিক্রিত প্রতিটি পাউরুটির প্যাকেটে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা চাওয়া হয়েছে যে পণ্যটিতে এই ক্যানসার সৃষ্টিকারী উপাদানটি নেই।
আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহেই এই গুরুত্বপূর্ণ রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে পাউরুটি শিল্পের মান নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।