পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে দিলো সরকার
Reporter Name
Update Time :
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
১
Time View
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে দিলো সরকার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলামের দায়িত্ব সুনির্দিষ্ট করেছে সরকার। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে গত ২৩ আগস্ট মন্ত্রণালয়ের জারি করা এক সরকারি পরিপত্রে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।পররাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে কাজ করবেন। এর মধ্যে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক বিষয় এবং অনিবাসী বাংলাদেশিদের দেখভাল করবেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, সমুদ্র সম্পদ, তথ্যপ্রযুক্তি, সৃজনশীল অর্থনীতি এবং সাংস্কৃতিক কূটনীতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত পরিচালনার দায়িত্ব পালন করবেন।
2
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলামের দায়িত্ব সুনির্দিষ্ট করেছে সরকার। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে গত ২৩ আগস্ট মন্ত্রণালয়ের জারি করা এক সরকারি পরিপত্রে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে কাজ করবেন। এর মধ্যে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক বিষয় এবং অনিবাসী বাংলাদেশিদের দেখভাল করবেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, সমুদ্র সম্পদ, তথ্যপ্রযুক্তি, সৃজনশীল অর্থনীতি এবং সাংস্কৃতিক কূটনীতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত পরিচালনার দায়িত্ব পালন করবেন।