সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রীর পরিবারের নামে ফেসবুক খুলে প্রতারণা, রিমান্ডে কাকন রানা চলনবিলে কচুরিপানার থাবায় কৃষকের সোনালি স্বপ্ন ও নৌ চলাচল বিপন্ন দাবি না মানলে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান, ডাকসুর আলটিমেটাম ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আ’লীগের বিরুদ্ধে নাশকতার মামলা বিএনপির, আসামি নিজ দলের নেতা! মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার শ্যামল, মোজাম্মেল ও ফারজানা

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
4

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৩ আগস্ট মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রের পক্ষ থেকে ভুক্তভোগীদের আত্মত্যাগের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় জানানো হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা গুম হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন কিংবা বছরের পর বছর মিথ্যা মামলায় জেল খেটেছেন, তাদের আইনি সুরক্ষা ও চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র। সেইসঙ্গে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন যেন আর কোনো পরিবারের ওপর নির্যাতনের খড়গ নামিয়ে আনতে না পারে, তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে। এই কার্যক্রম পরিচালনার জন্য ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে যুগোপযোগী আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com