বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
আনন্দে ভাসছে ঠাকুরগাঁও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিলকিস ইসলাম এমপি ইতিহাস মুছে ফেলার চেষ্টা নয়- নিজে নতুন ইতিহাস সৃষ্টির চেষ্টা করুন বিরোধীদলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করছে মির্জা ফখরুলের কপালে চুমু দিলেন জামায়াতের মুজিবুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী রিমান্ডে ঝিনাইদহে কৃষক নায়েব আলী হত্যা মামলা: ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিক ভোটগণনা শেষে তার বিজয়ের ঘোষণা দেন। ফলাফল প্রকাশের পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে ৩৪৩টি ভোট কাস্টিং হয়েছে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পান ৮৮ ভোট।

দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ফলাফল ঘোষণার পর সংসদ সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে অধিবেশন কক্ষে দীর্ঘ সারিবদ্ধ লাইন তৈরি করেন। এ সময় সংসদ ভবনের পরিবেশ ছিল উৎসবমুখর এবং রাষ্ট্রপতির আসন ঘিরে সদস্যদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com