শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বিরোধীদলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
22

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোকে আরও সুদৃঢ় করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, এবার মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যা সংসদীয় রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত।

জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার ও বিরোধী দলের সম্মিলিত অংশগ্রহণে এই নির্বাচন প্রক্রিয়া দেশের রাজনৈতিক অগ্রযাত্রাকে বেগবান করবে এবং জুলাই মাসে আত্মত্যাগকারী যোদ্ধাদের মূল লক্ষ্য ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com