সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Title :
সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮ জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় মঙ্গলবার মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখতে চান? জানুন কীভাবে কানাডার প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন জাস্টিন ট্রুডো শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের শুনানি আজ কুলিয়ারচরের তরুণ চেয়ারম্যান মোবারক হোসেনের গল্প উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে মতবিনিময় সভা, ৫০ লাখ টাকার অনুদান ঘোষণা পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদককারবারীরা কে কার বেড়া কেটে ছাগল খেয়েছে?

ধর্মীয় প্রতিষ্ঠানে ককটেল হামলার প্রতিবাদে খ্রিস্টান সম্প্রদায়ের মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৫ Time View
136

তেজগাঁও জপমালা রানী গির্জা, রমনার সেন্ট মেরীস ক্যাথিড্রাল এবং মোহাম্মদপুর সেন্ট যোসেফ হাইস্কুল ও কলেজ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে নীরব মানববন্ধন করেছে সেন্ট মেরীস ক্যাথিড্রাল, বাংলাদেশ খ্রিস্টান ফোরাম এবং ঢাকা মহানগর পালকীয় পরিষদ।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন সেন্ট মেরীস ক্যাথিড্রালের প্রধান সমন্বয়কারী ফাদার আলবাট রোজারিও, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান মহাজোট সভাপতি অ্যাডভোকেট জানিয়েল নির্মল ডি’কোস্তা, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের মহাসচিব অনিল লিউ কস্তা এবং খ্রিস্টান মহাজোটের দপ্তর সম্পাদক গারিয়েল ডি’কস্তা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক দিনের ব্যবধানে খ্রিস্টান ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত এসব বিস্ফোরণের ঘটনায় সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা জানান, ‘ঘটনার পরপরই পুলিশ প্রশাসন নিরাপত্তা বাড়িয়েছে এবং তদন্ত চলছে। কিন্তু এতদিনেও অপরাধীরা শনাক্ত হয়নি—যা অত্যন্ত দুঃখজনক।’

বক্তারা অভিযোগ করেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো অতীতে বড় বড় অপরাধ উদঘাটন করেছে, কিন্তু সাম্প্রতিক এসব হামলার রহস্য উদঘাটনে গড়িমসি চোখে পড়ার মতো। তাদের দাবি—দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায় সবসময় সম্প্রীতি ও শান্তির পক্ষে। তাই ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সামগ্রিক সামাজিক শান্তিকে হুমকির মুখে ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com