সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
১৪৭ বছরের টেস্ট ইতিহাসে যা কেউ পারেননি, সেই কীর্তি গড়লেন রুট কোকোনাট সাবুদানা পুডিং বানাবেন যেভাবে দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর গুরুদাসপুর থানায় যুক্ত হলো নতুন ডাবল ক্যাবিন পিকআপ হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি বিলকিস ইসলাম বড়াইগ্রামে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত নাটোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ময়মনসিংহে ডাম্পট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View
110

এক করপোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকালে থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। দাবি না মানা হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ও বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শুধু টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন-ভাতা দেওয়া হয় জাতীয় পে স্কেলে। একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুইটি বেতন কাঠামো বৈষম্যমূলক। তাই মজুরি স্কেল বাতিল করে জাতীয় পে-স্কেলে টেকনিশিয়ান ও অপারেটরদের অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।

এ ছাড়া বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি বন্ধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া পুনরায় চালুর দাবি জনান তারা। পরে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক-কর্মচারীরা।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে সাড়ে ১১শ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে- যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com