বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত মে মাসে অসুস্থ শরীর নিয়েই তাকে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে আদালতে আসতে দেখা গিয়েছিল।

বর্তমানে ডা. দীপু মনি মুন্সিগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন। তার স্বামীর জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করতে তার আইনজীবী ও পরিবারের সদস্যরা বর্তমানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com