সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Title :
একটি দল ধর্মের নামে রাজনীতি করে সমাজে দোজখের আগুন জ্বালাচ্ছে : রিজভী ইরান যুদ্ধ ব্রিকস সম্পর্ক নতুন করে তৈরি করছে, যদিও বিভেদ এখনো আছে বক শিকার করায় ৭ দিনের কারাদণ্ড, জরিমানা ৫০ টাকা ‘খেলা হবে ডিসেম্বরে’ লেখা ব্যানার নিয়ে ককটেল বিস্ফোরণ, সাভারে আটক ৮ ঢাবিতে চালু হচ্ছে জাপানি ভাষার এনএটি-টেস্ট ডেঙ্গু প্রতিরোধে জবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান চট্টগ্রামে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি পাকিস্তানের ষষ্ঠ হোয়াইটওয়াশ, তিন ম্যাচের সিরিজে সেঞ্চুরি নেই একটিও বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: বিমানমন্ত্রী

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে জোরালো আলোচনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
10

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল আগামী ডাকসু নির্বাচন ও এর তফসিল ঘোষণা। যথাসময়ে নতুন সেশনের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়ে সভায় উপস্থিত নেতৃবৃন্দ জোরালো মতামত ব্যক্ত করেন।

উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় ছাত্রনেতারা অংশ নেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দিন খান। এছাড়া বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরাও সভায় উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্বের বিষয়ে মতামত দেন।

নির্বাচন আয়োজনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে বিভিন্ন হল সংসদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয় এই সভায়। একই সঙ্গে বর্তমান সেশনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং তা বাস্তবায়নের সার্বিক চিত্র তুলে ধরেন ভিপি আবু সাদিক কায়েম। বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা তাদের স্ব স্ব দায়িত্বাধীন কাজের অগ্রগতি সম্পর্কে সভাকে বিস্তারিতভাবে অবহিত করেন।

ছাত্র সংসদের আর্থিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও সভায় বিশেষ গুরুত্ব পায়। এই উদ্দেশ্যে চলমান অডিট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এর প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত উদ্যোগগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com