শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Title :
গ্রাম থেকে একক মেয়র প্রার্থী করতে ভোটের আগেই ভোট মালিবাগ ট্র্যাজেডির ২৪ বছরেও বিচার হয়নি, ক্ষুব্ধ ইসলামী আন্দোলন তারেক রহমানের উন্নয়ন ভাবনার সমর্থনে ঢাবি ছাত্রদলের শোভাযাত্রা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান চিকিৎসকদের ওপর বিশ্বাস না থাকলে রোগীদের বিদেশমুখিতা বন্ধ হবে না বদরগঞ্জে বাণিজ্য মেলার আড়ালে গভীর রাতে অবৈধ লটারি ও জুয়ার আসর, বিদ্যুৎ অপচয়ের অভিযোগ ১৫ আগস্ট উপলক্ষে ঢাবিতে খাবার বিতরণ, ছাত্রলীগের দুই কর্মী আটক ভূরুঙ্গামারীতে ১৪৩ পিস ইয়া\বা ও হেরো\ইনসহ দুইজন গ্রেপ্তার তেহারী কিনে বিতরণ, খুলনায় ২ যুবলীগ কর্মী গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

ঝিনাইদহে নে\শাগ্রস্ত ছেলের হাতে মা খু\ন, অভিযুক্ত আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
5
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। নিহত শকের বানু (৫০) ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী।

 

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে ওই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইখলাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান টিংকু জানান, ইখলাস দীর্ঘদিন ধরে নেশা করে। প্রায় সময় তার বৃদ্ধ মায়ের কাছে টাকা দাবি করে।

রাতে মায়ের কাছে টাকা চাইলে দিতে অপারগতা জানালে ভোরে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গেলে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, অভিযুক্ত ইখলাসকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com