বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীর শেরেবাংলা নগরে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই ঐতিহাসিক স্থাপনাটির যাত্রা শুরু করেন।

উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে জুলাই মাসের গণঅভ্যুত্থানকালীন বিভিন্ন স্থিরচিত্র, গুরুত্বপূর্ণ দলিলপত্র, আন্দোলনের স্মৃতিচিহ্ন এবং সংগৃহীত নানা নিদর্শন গুরুত্বের সাথে পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাঁথা স্মরণ করা হয়। শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com