রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
রামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষ, ৫ ফুট গাছসহ আটক ১ সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কুরবান আলী কাজলের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় নাটোরে জমকালো আয়োজনে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬ শুরু গুরুদাসপুরে রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তা: পেলেন ক্যান্সার রোগী ও মেধাবী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন ফ্যামিলি কার্ড ও ভাতার জন্য টাকা নিলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল গুরুদাসপুরে অভিনব কায়দায় ঘরের দরজা আটকে ৫ গরু চুরি রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল

‘জনগণ এরদোয়ানের ক্ষমতায় থাকার বিপক্ষে’ বলায় সাংবাদিকের ৪ বছর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৯ Time View
152

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শাসন নিয়ে মন্তব্য করায় দেশটির প্রখ্যাত সাংবাদিক ফাতিহ আলতাইলিকে চার বছর দুই মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি এই খবর নিশ্চিত করেছে।

গত জুনে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়া এই সাংবাদিকের ইউটিউব চ্যানেলে ১৫ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সাংবাদিক আলতাইলি এরদোয়ানের শাসন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি একটি জরিপের বরাত দিয়ে দাবি করেন যে, বেশিরভাগ তুর্কি নাগরিক প্রেসিডেন্ট এরদোয়ানের আজীবন ক্ষমতায় থাকার বিপক্ষে।

বিতর্কের জন্ম হয় যখন আলতাইলি অটোমান আমলের ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, তুর্কিরা কোনো শাসককে আর ক্ষমতায় দেখতে না চাইলে তাকে হত্যা করত বা ডুবিয়ে দিত।

প্রেসিডেন্ট এরদোয়ানের সহকারী অকতাই সারাল তখন আলতাইলির এই মন্তব্যকে ‘বেপরোয়া’ বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের আদালত প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে আলতাইলিকে দোষী সাব্যস্ত করেছেন।

শুনানিতে আলতাইলি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এরদোয়ানকে হুমকি দেওয়া তার উদ্দেশ্য ছিল না এবং তিনি সাজা থেকে খালাস চান।

আলতাইলির আইনজীবী এবং তুর্কি বার অ্যাসোসিয়েশন ইউনিয়নের (টিবিবি) প্রধান এরিঞ্চ সাগকান আদালতের এই রায়কে ‘সম্পূর্ণ অবৈধ’ এবং ‘মৌলিক স্বাধীনতার পরিপন্থি’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, তার মক্কেল এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com