রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: মন্ত্রী লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে কাজ করছে সরকার : বিমানমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের আপনাদের তাড়াতে ১৫ বছর লাগবে না, সরকারকে এটিএম মাসুমের হুঁশিয়ারি দুই দেশের কোনো বিষয় হলে সরকারের সঙ্গে আলোচনা হওয়া উচিত: জামায়াত আমির জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: মনোহরদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতা ও তার ছেলে রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক

চট্টগ্রাম ফটিকছড়িতে ফেসবুক আইডি হ্যাকের জেরে বাগবিতণ্ডা: ছোট ভাইকেই খু/ন করলেন বড় ভাই।

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪৪ Time View
55

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি।

ফেসবুক আইডি হ্যাক হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চট্টগ্রামের ফটিকছড়িতে এক যুবকের ছুরিকাঘাতে তার নিজের ছোট ভাই খুন হয়েছেন। আজ শনিবার (৩০ মে) উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদাইয়া পাথর এলাকার ইউনুসের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
​নিহত যুবকের নাম মুহাম্মদ জয়নাল (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ কোম্পানির ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ঘাতক বড় ভাই মুহাম্মদ জাফরকে আটক করেছে পুলিশ।
​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বড় ভাই জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তার তীব্র কথাকাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়। ওই সময় পরিস্থিতি শান্ত করতে এবং দুই পক্ষকে থামাতে এগিয়ে যান ছোট ভাই জয়নাল। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন বড় ভাই জাফর। তিনি মেজাজ হারিয়ে নিজের কাছে থাকা ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করেন।
​রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় জয়নালকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত বারইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​হত্যাকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ভূজপুর থানা পুলিশ। তারা সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্ত বড় ভাই জাফরকে আটক করে।
​এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, “হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযুক্ত জাফরকে আটক করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com