শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত নরেন্দ্র মোদির: রাহুল গান্ধী বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র সফরে ২০ হাজার ডলার পর্যন্ত জামানতের শর্ত দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, পুলিশ জানালো ‘ডিব্বা’ আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে ইরানে আজ বা আগামীকালের মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানও বড় ভুল করেছেন: হামলা প্রসঙ্গে পাটওয়ারী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০ Time View
13

নিউজ ডেস্ক:
সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ করে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বললেন, “শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল। তাকে দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান, আপনিও বড় ভুল করেছেন। এজন্য আপনাকে কাফফারা দিতে হবে-এমন কাফফারা, যা আপনি কল্পনাও করেননি। আপনি আমার ব্যক্তিগত রক্ত ঝরিয়েছেন। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছি।”

তিনি দাবি করেন- হামলায় বহরের একটি গাড়ির কাচ ভেঙে গেছে, তিনি নিজেও হাতে আঘাত পেয়েছে।

গতকাল শুক্রবার রাতে জৈন্তাপুর থেকে সিলেট সার্কিট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরুদ্দীন পাটওয়ারী।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘স্টেজ থেকে নেমে গাড়ি কয়েক মিনিট যাওয়ার পর বিকট শব্দ হয়। আমাদের গাড়ির কাচ ভেঙে যায়, একটি বড় ইট এসে পড়ে। আমার হাতে আঘাতের দাগ আছে। মাথায় লাগলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’

হামলার জন্য বিএনপির কয়েকজন নেতাকে দায়ী করে পাটওয়ারী বলেন, ‘আজকে ইশরাক উস্কানি দিয়েছেন, রাশেদ খান উস্কানি দিয়েছেন। আমি জীবন নিয়ে শঙ্কাবোধ করছি, আমি নিরাপদ নই। তারেক রহমান আজ রাজনৈতিকভাবে একটি বড় ভুল করেছেন।’

নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘যার আসনে গিয়েছিলাম, তাকে বলেছিলাম, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে বলেছিলাম নিরাপত্তার শঙ্কার কথা, তিনি বলেছেন যে নিরাপত্তা দেওয়া যাবে না।”

এদিকে, এ ধরনের কোনও হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। এ প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ‘আমার পেছনে এএসপির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল। এখনও গাড়ির কাচ ভাঙা, ইট এবং আঘাতের চিহ্ন রয়েছে। আমরা আশা করি পুলিশ তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com