চট্টগ্রামে উদ্ধার হওয়া ১০১টি মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল জেলা পুলিশ সুপার( এস পি) মোঃ মাসুদ আলম
Reporter Name
Update Time :
বুধবার, ১৭ জুন, ২০২৬
২
Time View
চট্টগ্রামে উদ্ধার হওয়া ১০১টি মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল জেলা পুলিশ সুপার( এস পি) মোঃ মাসুদ আলম
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার হওয়া ১০১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইলগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবা আরও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার ১৭টি থানায় দায়ের হওয়া মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি)গুলো নিয়ে বিশেষ অনুসন্ধানে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আধুনিক প্রযুক্তির...
3
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার হওয়া ১০১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইলগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবা আরও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার ১৭টি থানায় দায়ের হওয়া মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি)গুলো নিয়ে বিশেষ অনুসন্ধানে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, মোবাইল ট্র্যাকিং এবং মাঠপর্যায়ের নিবিড় তদন্তের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে এই ১০১টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করা হয়।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে জেলা পুলিশের এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া সাধের মোবাইল ফোনটি হাতে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ফোন ফেরত পাওয়া কয়েকজন ভুক্তভোগী জানান, তারা মোবাইল ফিরে পাওয়ার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন। জেলা পুলিশের এই আন্তরিক প্রচেষ্টা ও প্রযুক্তিগত দক্ষতার কারণে ফোনগুলো ফিরে পাওয়ায় তারা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একযোগে এতগুলো মোবাইল উদ্ধার ও তা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।