শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
মাইকে ঘোষণা দিয়ে ছিনিয়ে নেওয়া হলো বিএনপি নেতাকে ​​​​​​​আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু ইউরোপের বুকে প্রথম জয় বাংলাদেশের সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের নামে মামলা শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীরা হতাশায় তারেক রহমানের কাছে খালেদা জিয়ার মৃত্যুশোক প্রস্তাবের অনুলিপি পৌঁছানোর অনুরোধ পশ্চিমবঙ্গ বিধানসভার বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

কুলিয়াচরের লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৩ Time View
37

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

শুক্রবার (৫ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত মাদক প্রতিরোধবিষয়ক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী ও উপস্থিত নেতৃবৃন্দ গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল জলিলের কবরও জিয়ারত করেন। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মিত হলে লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার শিক্ষার্থীরা আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com