শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Title :
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের ‘সেই পুরোনো অভ্যাস! ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে’ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে না ভারত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা নিয়ে সাবেক শিবির সভাপতির মন্তব্যে পাল্টাপাল্টি বিতর্ক দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার: জামায়াতের আমির টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি কর্মসংস্থানের সম্মান নষ্ট করে: জামায়াত আমির

ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬ Time View
7

নিউজ ডেস্ক:
ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও নীতিগত কারণ দেখিয়ে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেছেন, ‘আমি দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।’

এ বিষয়ে এনসিপি কুলাউড়া উপজেলা শাখার সদস্য সচিব মাহবুব জামান শিহাব সাংবাদিকদের বলেছেন, ইব্রাহিম মাহমুদকে দলীয় সিদ্ধান্তে কিছুদিন আগে শোকজ দেওয়া হয়েছিল। তিনি হঠাৎ করে ভাইরাল হতে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমাদের লিখিতভাবে কিছু জানাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com