বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এস আলমের বৈশ্বিক সাম্রাজ্যে তদন্ত জোরদার, নজরে এবার মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি বিশ্বকাপে রেফারিরা কত টাকা আয় করেন? ফ্রান্স ও সেনেগালের চূড়ান্ত একাদশে থাকছেন যারা ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বসতবাড়ি থেকে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১ জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আবারও পুশইনের চেষ্টা খাগড়াছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এনজিও কর্মকর্তার প্রাণহানি

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বসতবাড়ি থেকে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫ Time View
18
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
​কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
​আটককৃত কামাল হোসেন (৩৫) ওই এলাকারই বাসিন্দা। অভিযানকালে তার হেফাজত থেকে আনুমানিক সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে আলীখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
​তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com