বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Title :
চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এস আলমের বৈশ্বিক সাম্রাজ্যে তদন্ত জোরদার, নজরে এবার মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি বিশ্বকাপে রেফারিরা কত টাকা আয় করেন? ফ্রান্স ও সেনেগালের চূড়ান্ত একাদশে থাকছেন যারা ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বসতবাড়ি থেকে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১ জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আবারও পুশইনের চেষ্টা খাগড়াছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এনজিও কর্মকর্তার প্রাণহানি

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আবারও পুশইনের চেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২১ Time View
27
এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর সীমান্ত এলাকায় আবারও ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।

 

সোমবার (১৫জুন) দিবাগত রাতে উপজেলার ঝাউডাঙ্গা বিওপির ১০৭৮ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে পুশইনের এ ঘটনা ঘটে। পরে বিজিবি ও স্থানীয়রা সেই চেষ্টা ব্যর্থ করে দেয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় ১০৭৮ নাম্বার সীমানা পিলারের সামনে শূন্যরেখা থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এসময় বিজিবি ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে কোন সঠিক উত্তর ও ঠিকানা নিশ্চিত না হওয়ায় আবারও শূন্যরেখায় পাঠিয়ে দেয় ওই ব্যক্তিকে। বর্তমানে তিনি আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার রাতে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও আমরা বাধা দেই। তিনি প্রথমে নিজেকে বাংলাদেশি দাবি করেন। কিন্তু বাড়ির কোনো ঠিকানা বলতে পারেনি। পরে তাকে শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ‘বিএসএফ এখন কৌশলে দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে পুশইনের চেষ্টা করছে। রাতে একজনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com