শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Title :
সংসদে হাসনাতের বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য, রেহাই পাবে না কেও : সিরিয়া মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বিনামূল্যে যাবে ১০ হাজার কর্মী খুলনায় ওয়ার্ড বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে: মুফতি রেজাউল যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ নেপালে ৫ লাখ ডলার সহায়তা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আহত আ.লীগ নেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
19

গ্রেফতার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিতে গিয়ে আহত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব। তিনি জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

মিনহাজুল ইসলাম আইয়ুবকে আহত অবস্থায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি হত্যাসহ দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্যাসী গ্রামে মিনহাজুল ইসলাম আইয়ুবের বাড়ি ঘেরাও করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আইয়ুব বাড়ির ছাদ থেকে নিচে লাফ দিলে টিনের বেড়ায় লেগে দুটি আঙ্গুল মারাত্মকভাবে কেটে যায় এবং হাড় ভেঙে যায়। পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল আহমদ জানান, জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ মিনহাজুল ইসলাম আইয়ুবের বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

মিনহাজুল ইসলাম আইয়ুব গোপনে নিজ বাড়িতে অবস্থান করছেন- এমন সংবাদ পেয়ে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে। রাত দেড়টার দিকে ডাকাডাকি করলেও কেউ সাড়া দিচ্ছিল না। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাড়ির ছাদ থেকে পেছন দিয়ে পালানোর চেষ্টা করেন; কিন্তু পালানোর সময় টিনের বেড়ায় পড়ে পা কেটে যায় এবং পায়ের আঙুলের হাড় ভেঙে যায়। আহত অবস্থায় তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসার পর তাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com