সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
১৪৭ বছরের টেস্ট ইতিহাসে যা কেউ পারেননি, সেই কীর্তি গড়লেন রুট কোকোনাট সাবুদানা পুডিং বানাবেন যেভাবে দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর গুরুদাসপুর থানায় যুক্ত হলো নতুন ডাবল ক্যাবিন পিকআপ হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি বিলকিস ইসলাম বড়াইগ্রামে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত নাটোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ময়মনসিংহে ডাম্পট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

খুলনায় স্ত্রীর সামনে যুবককে গুলি ও গলা কেটে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View
114

খুলনার করিমনগর এলাকায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) সোনাডাঙ্গা থানার করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলাউদ্দিন মৃধা (৩৫)। তিনি ওই এলাকার মনা মুন্সির ছেলে।

নিহতের স্ত্রী নারগিস বেগম জানান, স্বামীর সঙ্গে তিনি ঘরে বসে ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে প্রথমে আলাউদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার পা চেপে ধরে একজন গলা কাটেন। পরে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে চলে যান তারা।

খুলনার ডেপুটি পুলিশ কমিশনার সুদর্শন রায় বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com