মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Title :
টিভিতে আজকের খেলা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা সৌদি আরবে মৃত্যুদণ্ডের পর মৃতদেহও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সেরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খেতাবের জন্য জমা পড়া সেরা কয়েকটি ছবি সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল? মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

ক্যারিয়ারের ১০১তম ট্রফি জিতলেন জোকোভিচ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৫ Time View
116

এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতলেন নোভাক জোকোভিচএই শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লিখলেন সার্ব তারকা

ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ীর তালিকায় জোকোভিচের অবস্থান ১১ নম্বরে। ৩৮ বছর বয়সি এই তারকা ১৯৭৭ সালে কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক হিসেবে এটিপি ইভেন্ট জিতলেন।

একই সঙ্গে রজার ফেদেরারকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন জোকোভিচ। এটিপি এথেন্স শিরোপা ছিল তার হার্ড কোর্ট ক্যারিয়ারের ৭২তম। এতদিন ৭১ শিরোপা নিয়ে ফেদেরারের পাশে ছিলেন তিনি। সবশেষ জয়ে ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তাকে ছাড়িয়ে গেলেন।

এরই মধ্যে ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (২৪) জেতা এবং ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) ও কোয়ার্টার ফাইনালে (৬৪) খেলার রেকর্ড জোকোভিচের দখলে।

ম্যাচ জয়ের পর জোকোভিচ ঘোষণা দেন, আগামী এটিপি ফাইনালসে তিনি খেলবেন না। কাঁধের চোট তাকে ভোগাচ্ছে। সার্ব তারকা বললেন, ‘অসাধারণ লড়াইতিন ঘণ্টার কঠিন ম্যাচ, শারীরিকভাবে। এটি যে কারো ম্যাচ হতে পারত, তাই লরেঞ্জোকে ধন্যবাদ অসাধারণ পারফরম্যান্সের জন্য। এই লড়াইয়ে জিততে পেরে আমি খুব গর্বিত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com