কিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি শুরু ১৬ আগস্ট
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
৪
Time View
কিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি শুরু ১৬ আগস্ট
সারা দেশে পাইলট প্রকল্পের সাফল্যের পর এবার ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রমের মূল সূচনা হিসেবে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ জেলাকে বেছে নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেবেন। এরপর ‘দ্য ডিজিটাল ক্লিক’ প্রযুক্তির মাধ্যমে উপকারভোগীদের এই কর্মসূচির আওতায় নিবন্ধিত করা হবে। সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় সংসদ সদস্য ও...
5
সারা দেশে পাইলট প্রকল্পের সাফল্যের পর এবার ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রমের মূল সূচনা হিসেবে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ জেলাকে বেছে নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেবেন। এরপর ‘দ্য ডিজিটাল ক্লিক’ প্রযুক্তির মাধ্যমে উপকারভোগীদের এই কর্মসূচির আওতায় নিবন্ধিত করা হবে। সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।