মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

উইন্ডোজ ১১-এ আসছে নতুন ফিচার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১০ Time View
116

মাইক্রোসফট উইন্ডোজ ১১-এ একের পর এক দরকারি ফিচার যোগ করছেএর বেশ কিছু আপডেট আগামী কয়েক মাসে সবার জন্য চালু হবেএর মধ্যেই নজর কেড়েছে নতুনশেয়ার্ড অডিওফিচারযা দিয়ে তার, স্প্লিটার বা অতিরিক্ত কোনো ডিভাইস ছাড়াই দুটি ওয়্যারলেস হেডফোন একই পিসিতে কানেক্ট করা যাবে

কী এই Shared Audio ফিচার? এ ফিচারটি মূলত এমন পরিস্থিতিতে কাজে লাগবে, যখন একই স্ক্রিনে দুজন একসঙ্গে গেম খেলতে চান বা কাউকে বিরক্ত না করে সিনেমা দেখতে চান।

আগে এমন করতে হলে অডিও স্প্লিটার বা বিশেষ কেবলের দরকার হতো। কিন্তু উইন্ডোজ ১১-এর নতুন Shared Audio ফিচার দিয়ে খুব সহজেই একই সঙ্গে দুটি ব্লুটুথ অডিও ডিভাইস কানেক্ট করা যাবে।

কীভাবে কাজ করবে?

রিপোর্ট অনুযায়ী, মাইক্রোসফট এই ফিচারের জন্য Bluetooth Low Energy (LE Audio) প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তির ফলে অডিও মান বজায় রেখে কম ব্যাটারি খরচ হবে। অর্থাৎ দীর্ঘক্ষণ ব্যবহারেও হেডফোনের চার্জ কম খরচ হবে।

সবার পিসিতে কি মিলবে এই সুবিধা?

এখানেই একটু সমস্যা আছে। আপাতত Shared Audio ফিচারটি শুধু প্রিমিয়াম Copilot+ PC-গুলোতে পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে যেসব ল্যাপটপে Snapdragon X চিপ ব্যবহার হয়েছে, যেমন নতুন Surface Laptopসেগুলোতে এই ফিচার দেখা যাচ্ছে।

এতে মনে হতে পারে, ফিচারটি পেতে কি তাহলে দামি ল্যাপটপ কিনতেই হবে? সম্ভাবনা আছে যে প্রথমে শুধু হাই-এন্ড ডিভাইসে দেওয়া হলেও ভবিষ্যতে উইন্ডোজ ১১ আপডেটের মাধ্যমে আরও অনেক মডেলে এটি চালু হতে পারেযতক্ষণ না আপনার পিসি Bluetooth LE Audio সাপোর্ট করে।

কীভাবে ব্যবহার করবেন?

যাদের পিসি এই ফিচার সাপোর্ট করে, তারা Windows Insider Program-এ যোগ দিয়ে সর্বশেষ প্রিভিউ বিল্ড ইনস্টল করতে পারবেন। এরপর Settings-Shared Audio অপশন চালু করে দুটি ওয়্যারলেস হেডফোন কানেক্ট করা যাবে।

‘Update and Shutdown’-এর সমস্যার সমাধানও আসছে

সম্প্রতি উইন্ডোজ ১১-এ এক বড় ভুল ধরা পড়েছিল ‘Update and Shutdown’ নির্বাচন করলে সিস্টেম আসলে শাটডাউন না হয়ে রিস্টার্ট হয়ে যাচ্ছিল। মাইক্রোসফট ভুলটি স্বীকার করেছে এবং জানিয়েছে, নতুন প্রিভিউ বিল্ডে সমস্যা ঠিক করা হয়েছে। ভবিষ্যতে এই কমান্ড দিলে পিসি ঠিকমতোই শাটডাউন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com