বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে সর্বসম্মতিক্রমে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও কেওড়াবুনিয়ার পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহকে সংগঠনের জেলা শাখার নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা রেজাউল করিম আকন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিদায়ী সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নতুন সহ-সভাপতি হিসেবে মাওলানা আব্দুস শাকুর ও মাওলানা জালাল উদ্দিন কারিমীকে নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে বিদায়ী সভাপতি মুফতি মিজানুর রহমানকে প্রধান উপদেষ্টা এবং মাওলানা আব্দুল কাদের ও দেলোয়ার...
4
বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে সর্বসম্মতিক্রমে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও কেওড়াবুনিয়ার পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহকে সংগঠনের জেলা শাখার নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা রেজাউল করিম আকন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিদায়ী সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নতুন সহ-সভাপতি হিসেবে মাওলানা আব্দুস শাকুর ও মাওলানা জালাল উদ্দিন কারিমীকে নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে বিদায়ী সভাপতি মুফতি মিজানুর রহমানকে প্রধান উপদেষ্টা এবং মাওলানা আব্দুল কাদের ও দেলোয়ার হোসেনকে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করা হয়েছে।