ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ এবং খেলোয়াড় নিবন্ধনের ওপর থাকা নিষেধাজ্ঞা কাটাতে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেনসকে আরও ছয় দিনের সময় দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন ঘোষণা অনুযায়ী, ক্লাবগুলোকে আগামী ১৭ আগস্টের মধ্যে লাইসেন্সিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া ফুটবল লিগের দলগুলো ১৯ আগস্ট পর্যন্ত খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাবে। বাফুফের পক্ষ থেকে এ নিয়ে চতুর্থবারের মতো সময় বাড়ানো হলো।লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বর্তমানে সবচেয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি, কারণ ক্লাবটির নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর ফিফার ১৪টি নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে, ঢাকা আবাহনীর তিনটি নিষেধাজ্ঞার মধ্যে দুটি উঠে গেলেও একটি এখনো বহাল আছে। ফকিরেরপুল ইয়ংমেনসের ওপরও দুটি নিষেধাজ্ঞা রয়েছে। মূলত...
1
ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ এবং খেলোয়াড় নিবন্ধনের ওপর থাকা নিষেধাজ্ঞা কাটাতে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেনসকে আরও ছয় দিনের সময় দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন ঘোষণা অনুযায়ী, ক্লাবগুলোকে আগামী ১৭ আগস্টের মধ্যে লাইসেন্সিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া ফুটবল লিগের দলগুলো ১৯ আগস্ট পর্যন্ত খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাবে। বাফুফের পক্ষ থেকে এ নিয়ে চতুর্থবারের মতো সময় বাড়ানো হলো।
লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বর্তমানে সবচেয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি, কারণ ক্লাবটির নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর ফিফার ১৪টি নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে, ঢাকা আবাহনীর তিনটি নিষেধাজ্ঞার মধ্যে দুটি উঠে গেলেও একটি এখনো বহাল আছে। ফকিরেরপুল ইয়ংমেনসের ওপরও দুটি নিষেধাজ্ঞা রয়েছে। মূলত এসব আইনি ও প্রশাসনিক জটিলতা কাটানোর জন্যই বাফুফে বারবার সময়সীমা বাড়িয়ে চলেছে।