বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

অভিবাসনপ্রার্থীদের ভিসার নতুন নিয়ম ডায়াবেটিস-হৃদরোগ থাকলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View
113

আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রার্থীদের ভিসার নিয়ম। এখন থেকে ডায়াবেটিস বা হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলে বাতিল হতে পারে ইমিগ্রেশন ভিসা প্রার্থীদের ভিসা। সেইসাথে, নাকচ হতে পারে এসব রোগীর গ্রিন কার্ডের আবেদনও।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নতুন এক নির্দেশনায় এ কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসে নির্দেশনাটি পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

সেখানে বলা হয়েছে, যেসব রোগীর চিকিৎসায় লক্ষ লক্ষ ডলার ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তাদের যুক্তরাষ্ট্রের ওপর সম্ভাব্য আর্থিক বোঝা হিসেবে বিবেচনা করা হবে। এতে হৃদরোগ ও ডায়াবেটিস ছাড়াও তালিকাভুক্ত করা হয়েছে শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার, মানসিক রোগসহ নানা অসুস্থতা।

নির্দেশনাটি সব ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হলেও, ভিজিট ও স্টুডেন্ট ভিসায় তুলনামূলকভাবে কম থাকবে এর প্রভাব বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com