শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
১৫ আগস্ট ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সওয়াল নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করতে হবে হঠাৎ মানিকগঞ্জে সফরে হাসনাত আব্দুল্লাহ ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, বিজিবি মোতায়েন এনসিপির বহিষ্কৃত নেতাকে মারতে মারতে অজ্ঞান, পরে পুলিশে সোপর্দ

অগ্রণী ব্যাংকের ভল্টে ৪.৩৮ কোটি টাকার গরমিল, ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর লালদীঘি পূর্ব করপোরেট শাখার অগ্রণী ব্যাংক পিএলসি-র ক্যাশ ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে। এই ঘটনায় ব্যাংকের ক্যাশ ইনচার্জ ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্যাংক সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট দৈনন্দিন লেনদেন শেষে হিসাব মেলাতে গিয়ে ক্যাশ ভল্টে বড় ধরনের গরমিল নজরে আসে। পরবর্তীতে হিসাবপত্র যাচাই করে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যাংকের জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীরসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভল্টের টাকার ঘাটতির কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ব্যবসায়ী তানভীরের সহায়তায় ভল্ট থেকে টাকা সরিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছিলেন ওই ব্যাংক কর্মকর্তা।

তবে দ্বিতীয় আসামি জাফরুল্লাহ তানভীরের বাবা আজিম উল্লাহ ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর দাবি, তানভীর ব্যাংক কর্মকর্তা বা কোনো গ্রাহক নন, তিনি দীর্ঘদিন ধরে গরুর খামারের ব্যবসার সঙ্গে যুক্ত। কীভাবে তাঁকে এই মামলায় জড়ানো হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিকে, প্রতিদিনের নিয়মিত তদারকি থাকার পরও দীর্ঘ সময় ধরে এত বড় অঙ্কের অর্থ কীভাবে ভল্ট থেকে উধাও হলো, তা নিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটসংবলিত একটি ৬৪ জিবি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। ব্যাংকের নিজস্ব নজরদারিতে কোনো গাফিলতি ছিল কি না, তাতিও খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com