শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Title :
এমপি সেলিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক ইবির ‘হাতিরঝিল’ খ্যাত মীর মুগ্ধ সরোবর এখন ময়লা-আবর্জনা-কচুরিপানার দখলে বান্দরবানের থানচিতে বনদস্যুদের দৌরাত্ম্য ও মূল্যবান কাঠ পাচারের অভিযোগ রামগঞ্জের একমাত্র শিশু পার্ক এখন গোচারণভূমি ও মাদকের আড্ডা! সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন: সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান গাইবান্ধার সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মফিজল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নাটোরে ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাদীকে হত্যার হুমকি গাজীপুরে এলপিজির বাজারে একচ্ছত্র আধিপত্য: ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায় গাজীপুরে সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: ১৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়

এমপি সেলিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View
33

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠানোর প্রতিবাদে রামগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মিছিল থেকে অ্যাডভোকেট ওমর ফারুক তুষারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, অ্যাডভোকেট তুষার মাদকসেবীদের পক্ষে কাজ করছেন এবং এ ধরনের আইনজীবীদের কর্মকাণ্ডের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাদকবিরোধী বক্তব্য দেন এমপি শাহাদাত হোসেন সেলিম। ওই বক্তব্যে আইনজীবীদের নিয়ে একটি মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। এর জেরে গত ১ অক্টোবর আইনজীবীদের মানহানির অভিযোগ এনে এমপি সেলিমকে আগামী ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট ওমর ফারুক তুষার।

এই নোটিশ পাঠানোর ঘটনায় রামগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারই অংশ হিসেবে এই প্রতিবাদ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com