শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
এমপি সেলিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক ইবির ‘হাতিরঝিল’ খ্যাত মীর মুগ্ধ সরোবর এখন ময়লা-আবর্জনা-কচুরিপানার দখলে বান্দরবানের থানচিতে বনদস্যুদের দৌরাত্ম্য ও মূল্যবান কাঠ পাচারের অভিযোগ রামগঞ্জের একমাত্র শিশু পার্ক এখন গোচারণভূমি ও মাদকের আড্ডা! সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন: সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান গাইবান্ধার সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মফিজল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নাটোরে ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাদীকে হত্যার হুমকি গাজীপুরে এলপিজির বাজারে একচ্ছত্র আধিপত্য: ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায় গাজীপুরে সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: ১৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়

সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন: সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View
24

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কেবল আইনগত ব্যবস্থা নয়, প্রয়োজন পারিবারিক ও সামাজিক পর্যায়ে সম্মিলিত প্রতিরোধ। গাইবান্ধার সুন্দরগঞ্জে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজের ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার হাসানগঞ্জে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধির কার্যালয়ে ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা তরুণ সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর জোর দেন। পাশাপাশি, সন্তানদের চলাচলের ওপর অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। মাদক কেনাবেচা ও সেবন রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তারা।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুস সবুর, ইউপির সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা এবং বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম শামীম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সুন্দরগঞ্জ প্রতিনিধি ও আয়োজক সংগঠনের সভাপতি মো. আঃ রহমান শিপন এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।

সাংবাদিক মো. রিয়াদ হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. সাইফুল ইসলাম, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মো. জাহিদ হাসান জীবন, ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তা, স্থানীয় ব্যবসায়ী মোু. আবু হানিফ মিয়া, এম জে ই মিলন সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা থেকে হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, ধারাবাহিক সচেতনতা এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টাতেই একটি মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com