সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পশ্চিম দুলাল মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে নিজ গ্রামে মরহুমের প্রতি এই গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সম্মাননা প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান করেন সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুবনী-কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, মরহুমের পরিবারের সদস্য ও এলাকাবাসী।রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন শেষে কফিনিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরবর্তীতে ধর্মীয় বিধিবিধান মেনে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।একজন...
12
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পশ্চিম দুলাল মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে নিজ গ্রামে মরহুমের প্রতি এই গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সম্মাননা প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান করেন সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুবনী-কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, মরহুমের পরিবারের সদস্য ও এলাকাবাসী।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন শেষে কফিনিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরবর্তীতে ধর্মীয় বিধিবিধান মেনে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
একজন বীর মুক্তিযোদ্ধার প্রয়াণে তাঁর পরিবার, সহযোদ্ধা ও স্থানীয় লোকজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।