শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
এমপি সেলিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক ইবির ‘হাতিরঝিল’ খ্যাত মীর মুগ্ধ সরোবর এখন ময়লা-আবর্জনা-কচুরিপানার দখলে বান্দরবানের থানচিতে বনদস্যুদের দৌরাত্ম্য ও মূল্যবান কাঠ পাচারের অভিযোগ রামগঞ্জের একমাত্র শিশু পার্ক এখন গোচারণভূমি ও মাদকের আড্ডা! সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন: সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান গাইবান্ধার সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মফিজল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নাটোরে ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাদীকে হত্যার হুমকি গাজীপুরে এলপিজির বাজারে একচ্ছত্র আধিপত্য: ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায় গাজীপুরে সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: ১৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়

নাটোরে ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাদীকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View
25

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরে ছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলার বাদীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে রাজশাহী কারাগار থেকে বের হওয়ার পর শতাধিক গাড়ির বহর নিয়ে তাঁকে সংবর্ধনা জানান সমর্থকরা। পরদিন বুধবার নাজিরপুরের এক সমাবেশে তিনি বাদীর উদ্দেশে বিতর্কিত বক্তব্য দেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

জামিনে বেরিয়ে এসে ফিরোজুল ইসলাম বক্তব্যে বলেন, চারজনের সাক্ষ্যে যাবজ্জীবন দেওয়া হলেও এখন হাজারো মানুষ সাক্ষী দিচ্ছে এবং নাজিরপুরের মাটিতেই এর বিচার হবে। এমন হুমকির পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগে পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ও মামলার বাদী। এ বিষয়ে ইতোমধ্যে থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজুল ইসলাম এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে আসা এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করেন। পরবর্তীতে রাজশাহীর একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করলে ওই বছরের ১১ অক্টোবর গাজীপুর থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। অপরাধ প্রমাণিত হওয়ায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাঁকে যাবজ্জীবন ও পৃথক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং পরবর্তীতে তাকে চাকরিচ্যুত করা হয়।

উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমজাদ হোসেন জানান, ফিরোজুল দলের একসময়ের নেতা হলেও নানা বিতর্কের কারণে তিনি পদ হারিয়েছিলেন। এদিকে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, ধর্ষণ মামলার বাদীকে হুমকি দেওয়ার ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com