রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View
24

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় আগরপুর বাসস্ট্যান্ডে নতুন অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের উদ্বোধন করেন।
নতুন এ অভিযোগ কেন্দ্রের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিদ্যুৎ সংযোগ, বিল, মিটার, লোডসহ পল্লী বিদ্যুৎ সম্পর্কিত যেকোনো অভিযোগ লিখিতভাবে কেন্দ্রে জমা দিলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ সেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করতে এ ধরনের অভিযোগ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় প্রশাসনিক কর্মকর্তাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com