শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় যুবদল নেতার মারধর, চাঁদা দাবি প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মামুনুল হক কক্সবাজারে দুই হাজার আইফোন-ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী হারপিক পানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আড়াই বছরের ছেলে প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে ‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করবো না: পানিসম্পদমন্ত্রী ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, যাত্রী নিহত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: আসলাম চৌধুরী

বিপদ সংকেত বেজে ওঠায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
7

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট জরুরি ভিত্তিতে লখনৌ বিমানবন্দরে অবতরণ করেছে। বারাণসী থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করা এই উড়োজাহাজটির কার্গো সেকশনে ধোঁয়া শনাক্তকারী অ্যালার্ম বেজে উঠলে পাইলট নিরাপত্তার খাতিরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। নির্ধারিত গন্তব্যে যাওয়ার পরিবর্তে বিমানটিকে দ্রুত লখনৌয়ের দিকে ঘুরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫২ মিনিটে ১৫৫ জন যাত্রীসহ বিমানটি নিরাপদে লখনৌতে অবতরণ করে। অবতরণের পরপরই দমকল বাহিনী ও নিরাপত্তা কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে সব যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে সরিয়ে নেন। পরবর্তীতে কারিগরি দল বিমানটিতে তল্লাশি চালালেও সেখানে কোনো অগ্নিকাণ্ড বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। অ্যালার্মটি কেন অকারণে সক্রিয় হয়েছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com