বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Title :
বিমানের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলারের সহায়তা চুক্তি সই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে সুখবর পেলেন তরুণরা, জামানত ছাড়াই মিলবে ২০ লাখ টাকা হ্যান্ডকাফসহ পালালেন আসামি, লাইভে এসে বললেন, ‘পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি’ শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী মেসিকে বিদায়ী সম্মান জানাতে থেমে যাচ্ছে লিগের ‘দশম’ মিনিটের খেলা

যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
4

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৯.৩৩ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গোপন তথ্যের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর রাতে এফজেড-৫২৩ ফ্লাইটটিতে এই তল্লাশি চালানো হয়। যাত্রীবিহীন অবস্থায় থাকা বিমানটির একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রতিটি সোনার বারের ওজন ১১৬.৬৪ গ্রাম। চোরাচালানের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলে এই স্বর্ণ লুকানো হয়েছিল বলে ধারণা করছে কাস্টমস। উদ্ধারকৃত সোনার বারগুলো বর্তমানে বিমানবন্দরের মূল্যবান গুদামে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com