নাটোরে বিদ্যুৎ সাশ্রয় ও অবৈধ সংযোগ রোধে মোবাইল কোর্টের অভিযান
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
১০
Time View
নাটোরে বিদ্যুৎ সাশ্রয় ও অবৈধ সংযোগ রোধে মোবাইল কোর্টের অভিযান
ইমাম হাছাইন পিন্টু, নাটোর বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে নাটোরে বিশেষ অভিযান পরিচালনা করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। সদর দপ্তর ও বড়াইগ্রাম এলাকায় রাত আটটার পর শপিং মল ও বিপণীবিতান বন্ধ রাখা নিশ্চিত করতে এই মোবাইল কোর্ট ও নৈশ অভিযান চালানো হয়। অভিযানকালে বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপ তদারকির পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়েরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে এবং সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
16
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে নাটোরে বিশেষ অভিযান পরিচালনা করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। সদর দপ্তর ও বড়াইগ্রাম এলাকায় রাত আটটার পর শপিং মল ও বিপণীবিতান বন্ধ রাখা নিশ্চিত করতে এই মোবাইল কোর্ট ও নৈশ অভিযান চালানো হয়।
অভিযানকালে বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপ তদারকির পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়েরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে এবং সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।