মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Title :
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকবে: ভূমিমন্ত্রী বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন গাইবান্ধায় জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার নতুন সরকারের ১৮০ দিন: সূচনা ভালো, পথ এখনো দীর্ঘ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: তারেক রহমান শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা: এরশাদ উল্লাহ নাটোরে বিদ্যুৎ সাশ্রয় ও অবৈধ সংযোগ রোধে মোবাইল কোর্টের অভিযান বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, রাজশাহী মেডিকেলে ৩ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ১৯ দফা এখনো দলের পথনির্দেশক পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’

নাটোরে বিদ্যুৎ সাশ্রয় ও অবৈধ সংযোগ রোধে মোবাইল কোর্টের অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
14

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে নাটোরে বিশেষ অভিযান পরিচালনা করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। সদর দপ্তর ও বড়াইগ্রাম এলাকায় রাত আটটার পর শপিং মল ও বিপণীবিতান বন্ধ রাখা নিশ্চিত করতে এই মোবাইল কোর্ট ও নৈশ অভিযান চালানো হয়।

অভিযানকালে বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপ তদারকির পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়েরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে এবং সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com