মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকবে: ভূমিমন্ত্রী বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন গাইবান্ধায় জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার নতুন সরকারের ১৮০ দিন: সূচনা ভালো, পথ এখনো দীর্ঘ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: তারেক রহমান শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা: এরশাদ উল্লাহ নাটোরে বিদ্যুৎ সাশ্রয় ও অবৈধ সংযোগ রোধে মোবাইল কোর্টের অভিযান বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, রাজশাহী মেডিকেলে ৩

বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
6

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি জিয়া উদ্যানে গিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের পাশে কিছু সময় কাটান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বাবা-মায়ের কবর জিয়ারতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তিতে মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় দলের শীর্ষ নেতারাও তার সঙ্গে ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com