মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে জামায়াত-এনসিপি নিয়ে কঠোর সমালোচনা রাশেদ খানের ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়ালো শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহার স্ত্রীর ৩য় বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ২ সৌদি ট্যাঙ্কার নাটোরে কাতার চ্যারিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ বিতরণ শেখ সেলিম পরিবারের ৩৬ কোটি টাকার অসংগতিপূর্ণ সম্পদের খোঁজ পেয়েছে দুদক যাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় জেলে, পুলিশ সদস্যও জড়িত! মমতা ব্যানার্জির ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার এনডিআর বাজেটে স্বস্তি: উত্তর জনপদে নদীভাঙন রোধ ও সেচ কার্যক্রমে নতুন গতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানালো জাতীয়তাবাদী সমমনা জোট

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
12

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সোমবার আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে জোটের নেতারা তাকে অভিনন্দন জানান। এসময় বিএমএল সভাপতি ব্যারিস্টার নাসিম খান, এস এম শাহাদাৎ, এ টি এম গোলাম মাওলা চৌধুরীসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সৌজন্য বিনিময়কালে রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে সমমনা জোট রাজপথে সক্রিয় থেকে আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে দেশে গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে এই জোট বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান এ সময় পুনর্ব্যক্ত করেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা বিএনপির পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণে সমমনা জোট অবিচল থাকবে বলেও জানান নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com