রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
রাজধানীতে চলবে সর্বোচ্চ ৪ যাত্রীর অটোরিকশা, প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক আস্থা ও বিশ্বাসের: স্বাস্থ্যমন্ত্রী জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন ফুটবলারদের বিভিন্ন খেলার উন্নয়নে কাজে লাগাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন: নাসীরুদ্দীন জ্বালানি সংকটেও ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াত! আ.লীগ ফেরার বাতাস শুধু স্যোশাল মিডিয়া ও ভারতে: সারজিস আলম সাংবাদিকতার ব্যস্ততা দূরে ঠেলে চলনবিলের জলে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আনন্দ উৎসব নাটোরে চলনবিলে যন্ত্র দিয়ে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু হুজুররা হাসনাতের বেলায় চেতছেন অথচ বিএনপির বেলায় চুপ

সাংবাদিকতার ব্যস্ততা দূরে ঠেলে চলনবিলের জলে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আনন্দ উৎসব

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০ Time View
17

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

দৈনন্দিন সংবাদ সংগ্রহের ব্যস্ততা ও কর্মজীবনের নানা চাপকে পেছনে ফেলে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) দিনব্যাপী পারিবারিক নৌকা ভ্রমণ ও মিলনমেলা-২০২৬। শনিবার (২৯ আগস্ট) ঐতিহাসিক চলনবিলের মনোরম প্রাকৃতিক পরিবেশে এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।

“জল-অরণ্যের টানে, মেতে উঠি একসাথে—কলমের বাঁধন ছেড়ে, চলনবিলের টানে”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ। চলনবিলের ঢেউয়ের ছন্দে ও স্বজনদের সান্নিধ্যে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়জীদ হোসেন জয়ের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, সঙ্গীত পরিবেশনা, নৃত্য এবং হাসি-আড্ডার আসর বসে। শিশু-কিশোর থেকে শুরু করে বড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নৌযান ও আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সিংড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ বলেন, “পেশাগত সম্পর্কের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মেলবন্ধন সংগঠনের ঐক্যকে আরও সুদৃঢ় করে। আজকের এই সুন্দর আয়োজন আমাদের সবার হৃদয়ে স্মৃতির পাতায় জমা থাকবে।”

সভাপতি খলিলুর রহমান বলেন, “সংবাদকর্মীরা সারা বছর নানা ব্যস্ততার মাঝে সময় কাটান। পরিবারের সদস্যদের নিয়ে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সাহায্য করে। আগামীতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।”

মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, মো. আশরাফুল সরদার, আমিনুল ইসলাম বাদল, সদস্য রাকিব সংকেত, সিফাত, ফায়শাল আহমেদ জনিসহ অন্যান্য সদস্য ও তাদের পরিবারবর্গ।

দিনভর নৌকাভ্রমণ, সাংস্কৃতিক আনন্দ এবং অবিস্মরণীয় আড্ডার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ২০২৬ সালের এই পারিবারিক মিলনমেলা। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com