রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
সরকার নাকি জনগণ খারাপ? গুমের অন্ধকার থেকে আইনের শাসনের বাংলাদেশে ফিরে আসতে হবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট রাজধানীতে চলবে সর্বোচ্চ ৪ যাত্রীর অটোরিকশা, প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক আস্থা ও বিশ্বাসের: স্বাস্থ্যমন্ত্রী জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন ফুটবলারদের বিভিন্ন খেলার উন্নয়নে কাজে লাগাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন: নাসীরুদ্দীন জ্বালানি সংকটেও ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াত! আ.লীগ ফেরার বাতাস শুধু স্যোশাল মিডিয়া ও ভারতে: সারজিস আলম

রাজধানীতে চলবে সর্বোচ্চ ৪ যাত্রীর অটোরিকশা, প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগরীর অভ্যন্তরীণ সড়কে শুধুমাত্র সর্বোচ্চ চার যাত্রী বহনকারী অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। ছয় যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন কোনো ই-রিকশাকে সিটি কর্পোরেশন নিবন্ধন দেবে না। শৃঙ্খলা ফেরাতে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রতিটি জোনের জন্য আলাদা রঙের অটোরিকশা নির্ধারণ করা হবে এবং এক জোনের যান অন্য জোনে চলাচলের ওপর বিধিনিষেধ থাকবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নীতিমালাটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে দ্রুতই এটি কার্যকর হবে। নতুন নিয়মে ই-রিকশা নিবন্ধনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কিংবা সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের প্রত্যয়নপত্র এবং ট্রাফিক বিভাগের ফিটনেস সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, রিকশার ব্যাটারি চার্জিং পয়েন্টগুলোর জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভার লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হবে এবং পর্যায়ক্রমে এসব পয়েন্টে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, যত্রতত্র গড়ে ওঠা অটোরিকশা কারখানাগুলোকে নিয়মের মধ্যে আনতে নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে। জিপিএস প্রযুক্তির সাহায্যে এই যানবাহনগুলোতে জিও-ফেন্সিং ব্যবস্থা যুক্ত করা হবে, যাতে রিকশাগুলোর গতিবিধি ও রুট নিয়ন্ত্রণ করা সহজ হয়। ঢাকা শহরের জন্য এই কঠোর বিধিনিষেধ থাকলেও, জেলা শহর বা গ্রামীণ এলাকায় চলাচলের ক্ষেত্রে ছয় যাত্রী বহনকারী ই-রিকশার নিবন্ধন পাওয়া সহজ হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com